নোর্টিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভার রেইন
সিলভার রেইন

নতুন পোশাক
সিলভার রেইন
ছেলেদের জন্য আনুষ্ঠানিক উপলক্ষে পরার নানা পোশাক এনেছে সিলভার রেইন। শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি থাকছে এখানে। ঢাকার শান্তিনগর, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও মিরপুর ১০ নম্বরে তাদের শাখা আছে।
ব্যাং
ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, ফতুয়া, প্যান্ট ইত্যাদি এনেছে ব্যাং। ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকই আছে।
নববী
সুতি কাপড়ে তৈরি নতুন নকশার টি-শার্ট এনেছে নববী। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

লেজার মেডিকেল সেন্টার
লেজার মেডিকেল সেন্টার

সৌন্দর্যচর্চার আয়োজন
আকাঙ্ক্ষাস
ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় আকাঙ্ক্ষাস বিউটি পারলার এনেছে সৌন্দর্যচর্চার নানা আয়োজন। চুল রিবন্ডিং ও চুল মসৃণ করার বিশেষ ব্যবস্থা আছে।
লোভাস
অক্টোবর মাসজুড়ে লোভাস বিউটি পারলারে চলছে চুল রিবন্ডিংয়ের বিশেষ আয়োজন। এতে ছাড়ও পাওয়া যাবে। এ ছাড়া ত্বক ও চুলের যত্ন, কনে সাজ ইত্যাদির ব্যবস্থাও আছে। ঢাকার ৬/ডি, ডিআইটি রোড, রামপুরায় তাদের ঠিকানা।

.
.

অন্দরসজ্জার প্রশিক্ষণ
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় চলছে তিন মাসব্যাপী অন্দরসজ্জার প্রশিক্ষণ কোর্স। অন্দরসজ্জার নানা বিষয়সহ অঙ্কন, রং, আলো ইত্যাদি বিষয়ে শেখানো হবে এখানে। অক্টোবর মাসে শুরু হচ্ছে নতুন ব্যাচের ক্লাস। খরচ পড়বে ১৫ হাজার টাকা। যোগাযোগ: ০১৮১৯২৮৬০০১।
ওজন কমানো
বাড়তি মেদ ঝরানোর নানা পদ্ধতি আছে লেজার মেডিকেল সেন্টারে। অস্ত্রোপচার ছাড়া কম সময়ে ওজন কমানোর ব্যবস্থা আছে। বডি শেপিং, আল্ট্রা কনট্যুর, স্মার্ট লাইপো ইত্যাদি নানা আয়োজন আছে। ঢাকার গুলশান ২ এবং ধানমন্ডির সীমান্ত স্কয়ারে তাদের শাখা আছে।
চকলেট উৎসব
পিবিএসের আয়োজনে শুরু হচ্ছে ‘চকলেট অ্যান্ড ক্যান্ডি ফেস্টিভ্যাল’। ঢাকার শান্তিনগরে তাদের শাখায় এ উৎসব চলবে ১৭ ও ১৮ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। খ্যাতনামা নানা ব্র্যান্ডের চকলেট ও ক্যান্ডি পাওয়া যাবে এখানে। আরও থাকছে চকলেট নিয়ে মজার সব খেলা, নিজের নকশায় ক্যান্ডি ফ্লস তৈরি, চকলেট ফাউন্টেন ইত্যাদি আয়োজন। চকলেট ও ক্যান্ডি নিয়ে নানা বইও থাকবে এখানে।
খাবার উৎসব
শোবিজ এন্টারটেইনমেন্টের আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী খাবার উৎসব। ১৬ থেকে ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে চলবে এটি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলো এতে অংশ নেবে। এ ছাড়া সিলেটের সাতরঙা চা, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, পোড়াবাড়ির চমচম, নাটোরের কাঁচাগোল্লা ইত্যাদিও থাকবে এখানে। স্টল বুকিং চলছে। ফোন: ০১৮১৭৫৭৭০০৭।

ওয়েডিং বাংলাদেশ
ওয়েডিং বাংলাদেশ

বিয়ের আয়োজন
ওয়াইফা
বিয়ের মঞ্চসাজ, ফুল, সংগীত, ডালা-কুলা সাজানো, ছবি তোলা, ভিডিও ধারণ ইত্যাদি আয়োজন করে দিচ্ছে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস। নানা ধরনের প্যাকেজ দিচ্ছে তারা।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪।

ওয়েডিং বাংলাদেশ
বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণের আয়োজন করে দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত ছবির সঙ্গে ফটোবুক তৈরি করে দেওয়ার সুবিধাও দিচ্ছে তারা। ফেসবুক পেজ: www.fbk.com/WeddingBangladesh