নোর্টিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈলী
শৈলী

নতুন গয়না
অনলাইনভিত্তিক গয়নার বুটিক-শৈলীতে পাওয়া যাচ্ছে নতুন নকশার গয়না। ঋতুবদলের সঙ্গে সঙ্গে গয়নার রং আর নকশায়ও পরিবর্তন আসা শুরু হয়েছে। উজ্জ্বল রং আর বৈচিত্র্যপূর্ণ নকশা যেমন, প্রজাপতি, পাতা, ফুল আর পেঁচার ব্যবহার হচ্ছে মালা, দুল এমনকি বিছাতেও। তাদের নিজস্ব ডিজাইনের গয়নার পাশাপাশি ফরমাশ দিয়েও পছন্দমতো গয়না বানিয়ে নিতে পারবেন। মালা, দুল, আংটি, বালা, নূপুর, বিছা, বাজু ইত্যাদি পাবেন এখানে।
ফেসবুক www.facebook.com/shoileezone

প্রশিক্ষণ
নারীদের জন্য নানা প্রশিক্ষণ চলছে গৃহসুখনে। সৌন্দর্যচর্চা, সাজ, রান্না, পোশাক তৈরি ইত্যাদি শিখতে পারেন এখানে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
ছবি আঁকার প্রশিক্ষণ
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকার তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। ২৪ এবং ৩১ অক্টোবর ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে ভর্তি হতে হবে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।

সৌন্দর্যচর্চার আয়োজন
উৎসবে মসলাদার খাবার প্রচুর খাওয়া হয়েছে যাঁদের, তাঁদের ত্বক ও স্বাস্থ্যে এর প্রভাব পড়তে পারে। ক্ষতিকর এ প্রভাব দূর করার জন্য আয়ুবের্দা ওয়েলনেস সেন্টার এনেছে বিশেষ যত্নের ব্যবস্থা। তিন দিনে প্রতিদিন তিন ঘণ্টা করে নিতে হবে এই ডিটক্স ব্যবস্থা। শিরোধারা, অভয়াঙ্গম ইত্যাদি থাকছে এ আয়োজনে।
ফোন: ০১৭৩৩২৩৯৬৭৪।

কনে সাজ
বিয়ের কনের সাজে নানা প্যাকেজ দিচ্ছে কিউবেলা। পাবেন মূল্যছাড়ও। ঢাকার ধানমন্ডি ও বারিধারায় তাদের দুটি শাখাতেই এ সুযোগ পাওয়া যাবে।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ডাভ ডে পালনের পরে ইউনিলিভারের কর্মকর্তারা
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ডাভ ডে পালনের পরে ইউনিলিভারের কর্মকর্তারা

শিক্ষার্থীদের সৌন্দর্য নিয়ে ভাবনা
নিজেকে সুন্দর দেখাচ্ছে তো? গণমাধ্যমে মডেলদের যেভাবে উপস্থাপন করা হয়, নিজেকেও ঠিক সে রকমই লাগছে তো? এমন দুশ্চিন্তা থাকতে পারে অনেক কমবয়সী মেয়ের। তবে সৌন্দর্য হবে আত্মবিশ্বাসের উৎস, দুশ্চিন্তার নয়। এমন মনোভাব তৈরির উদ্দেশ্য নিয়ে ঢাকার নানা স্কুলে ডাভ পালন করল ‘ডাভ ডে’। এটি ডাভ সেলফ এসটিম প্রকল্পের একটি উদ্যোগ।
১২ অক্টোবর মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, সানিডেল স্কুল, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, মারি কুরি স্কুল, উইলিয়াম ক্যারি একাডেমি এবং চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে ডাভ ডে উদযাপন করা হয়। এদিন ইউনিলিভারের লিডারশিপ টিমসহ প্রায় ৮০ জন ম্যানেজার স্কুলগুলোয় যান এবং ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। ছাত্রীরা সৌন্দর্য ও তার উপস্থাপন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এবং মত প্রকাশ করে। অধিবেশনের শেষে সবাই ডাভ ডে ওয়ালে নিজেদের কোন দিকটি পছন্দ করে, তা লিখে জানায়।

কাভা কাভা
কাভা কাভা

কেনাকাটায় ছাড়
কাভা কাভা দিচ্ছে কেনাকাটায় ছাড়। চামড়ার জুতায় নকশা করা হয়েছে কাপড়, পুঁতি, পাথর ইত্যাদি দিয়ে। ঢাকার সানরাইজ প্লাজা, ইস্টার্ন প্লাজা, বিশাল সেন্টার ইত্যাদি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।

ওয়েডিং মুভি ফ্যাক্টরি
ওয়েডিং মুভি ফ্যাক্টরি

বর-কনেই নায়ক-নায়িকা
বিয়ের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরির সুযোগ দিচ্ছে ওয়েডিং মুভি ফ্যাক্টরি। বর ও কনেই হবেন এর নায়ক-নায়িকা। তাঁদের পরিচয় থেকে প্রেম-বিয়ে সবই এতে উঠে আসবে সিনেমার কাহিনির মতো করে। এই ওয়েডিং মুভির চিত্রধারণের জন্য থাকবে পেশাদার শুটিং ইউনিট। থাকবে সাজ, চুলের স্টাইল ও অভিনয়ের টিপস। এইচডি মানের এই ওয়েডিং মুভি তৈরি করবেন পেশাদার নির্মাতা-কলাকুশলীরা। যোগাযোগ: ০১৭৫৫৬৫১০৮৬।