নৌকাবিহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাবিহার
নৌকাবিহার

বয়স তখন কত ছিল মনে করতে পারছি না। দুর্গাপূজার মেলা এলে নানাবাড়ির সামনের পথ ধরে কুমোরেরা মাটির তৈরি জিনিসপত্র নিয়ে পূজার মণ্ডপে যেতেন। নানি সেদিন সকালে কুমোরদের কাছ থেকে আমাদের দুই ভাইকে দুটি খেলনা নৌকা কিনে দিয়েছিলেন। আমরা পিঠাপিঠি দুই ভাই সকাল থেকে দুপুর পর্যন্ত সেই নৌকা নিয়ে খেললাম। খেলতে খেলতেই একবার দৌড়ে গিয়ে নানিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আসল নৌকায় চড়তে কেমন লাগে? নানি তখন আমাদের নৌকায় চড়ার অনুভূতি বোঝাতে লাগলেন। বিষয়টি নানার কানে যেতেই তিনি আমাদের স​ত্যি সত্যি নৌকায় চড়ানোর ব্যবস্থা করলেন। মাঝিকে বলে নৌকাটা সেদিন নানাভাই শুধু আমাদের জন্যই ভাড়া করে দিয়েছিলেন। সেই বিকেলে নৌকায় আমরা দুই ভাই মনভরে নৌকায় ঘুরেছিলাম। ভেসে বেড়িয়েছিলাম যমুনার বুকে। শরৎকালে সেই নৌকাবিহারের স্মৃতি এখনো মনে ঝলমল করছে।

তোফায়েল আহমেদ