নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীমাতা বাংলার অতিপরিচিত একটি দৃশ্য নৌকাবাইচ। ‘জোর হলো না, আরও জোরে!’—বলে নদীর জলে ঝপাত্ ঝপাত্ দাঁড় বায় সবাই। লক্ষ্য, অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাটাকে সবার আগে ওপারে পৌঁছানো। লেখা বাহুল্য, সবচেয়ে দ্রুতগতির নৌকাই শেষমেশ বাগিয়ে নেয় প্রথম পুরস্কার। ১৯১৯ সালের ১৯ সেপ্টেম্বর ঘণ্টায় ৭০ দশমিক ৮৬ মাইল ছুটে সর্বপ্রথম দ্রুতগতির নৌকা হিসেবে রেকর্ড করেছিল হাইড্রোডোম-৪ নামের একটি নৌকা। তবে দ্য স্পিরিট অব অস্ট্রেলিয়া নামের একটি নৌকার কথা জানি আমরা, যা কিনা এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির নৌকা হিসেবে রেকর্ড খাতায় নাম লিখিয়েছে। ঘণ্টায় ৩১৭ দশমিক ৬০ মাইল জলপথ পাড়ি দিতে পারে এই নৌকা! ১৯৭৮ সালের ৮ অক্টোবর সেই রেকর্ডটি করেছিল দ্য স্পিরিট। সূত্র: লংগেস্ট লিস্ট