ন্যান্সির হাতে চাঁদের ব্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রায়ই এমন সব কাণ্ড করে বসে, সেগুলোকে কৌতুকের রসদ জোগানো ছাড়া আর কীই-বা বলা যায়। গত বছরের ব্যাপারটিও যেন এমন, সংস্থাটা তাদের কিছু অব্যবহৃত জিনিসপত্র নিলামে তুলেছিল। সেই অব্যবহৃত জিনিসপত্রের সঙ্গে তারা খুব মূল্যবান একটি ব্যাগও বিক্রি করে দেয়। সেই ব্যাগটা যে মূল্যবান, তা-ও নাসা ধরতে পেরেছে গত বছরের সেপ্টেম্বর মাসে।
খোলাসা করেই বলা যাক, যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ন্যান্সি কার্লসন নামের এক নারী নাসার নিলাম থেকে ৯৯৫ ডলারে একটি ব্যাগ কেনেন। ব্যাগ কিনে বাড়ি ফিরেই ধন্দে পড়েন ন্যান্সি। তিনি যে ব্যাগ কিনেছেন সেই ব্যাগ আসল তো? ন্যান্সি সেটা নিশ্চিত হতে নাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আর তখনই মাথায় হাত ওঠে নাসার কর্তাব্যক্তিদের। কারণ, ব্যাগটি ছিল ১৯৬৯ সালে চন্দ্রাভিযানের। অ্যাপোলো ১১ মহাকাশযানের যে ব্যাগে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা হয়েছিল, এটিই সেটি। এই ব্যাগে চাঁদ থেকে ২০ কেজি নমুনা নিয়ে এসেছিলেন অ্যাপোলো ১১ নভোযানের নভোচারীরা। পরে অনুসন্ধানে জানা যায়, ন্যান্সির ব্যাগের নম্বরের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাগের তালিকায় থাকা নম্বরের বিভ্রাট হয়। এ কারণেই ব্যাগটি নিলামে তোলে নাসা।
এরপরই টনক নড়ে কর্তৃপক্ষের। সংস্থাটি শরণাপন্ন হয় আদালতের। আর ওদিকে ন্যান্সিও মূল্য বুঝতে পেরে বেঁকে বসেন। তিনিও আদালতের কাছে নালিশ জানান ব্যাগটি যেন ফেরত দেয় নাসা। এখনো আদালতের রায়ের মাধ্যমে ঐতিহাসিক ব্যাগটি সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে নাসা।
স্কাই ডটকম অবলম্বনে