ন্যাপ কোতোয়ালি থানা শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কোতোয়ালি থানা সম্মেলন ৯ আগস্ট স্টুডিও থিয়েটার মিলনায়তনে ন্যাপ নেতা আবদুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাপ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহম্মদ।
বক্তব্য দেন মহানগরের সহসভাপতি আলী নেওয়াজ খান, আবদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক গাজী আলমগীর কবির, সম্পাদকমণ্ডলীর সদস্য মিটুল দাশগুপ্ত, এস দাশ বাবু, কোতোয়ালি শাখার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, চান্দগাঁও থানা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন, ন্যাপ নেতা তিলক চৌধুরী, চট্টগ্রাম জেলা যুব সমিতির সভাপতি সবুজ তালুকদার প্রমুখ।
সম্মেলনে আবদুস ছোবহানকে সভাপতি, মোহাম্মদ জাকের হোসেনকে সাধারণ সম্পাদক ও তিলক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের থানা কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।