ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা শাখার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা শাখার আলোচনা সভা গত ২৪ জুলাই দোস্ত বিল্ডিংয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সন্তোষ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।
বক্তব্য দেন শিব প্রসাদ, মহিউদ্দিন, আবদুল হাকিম, সুখময় চক্রবর্তী, হাসান মারুফ, এনায়েতুর রহমান, যীশু কৃষ্ণ রক্ষিত, আবদুল গাফফার খান, দিলীপ নাথ, সবুজ তালুকদার, সুজা আহমেদ, রোকন উদ্দিন আহমদ, আর কে রুবেল, তন্ময় ধুম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। কিন্তু স্বাধীনতার পর দেশ লুটপাট ও দুঃশাসনের কবলে পড়ে। রাজনৈতিক ক্ষমতা পরিণত হয় লুণ্ঠনের মাধ্যমে অর্থ উপার্জনের হাতিয়ারে। তাঁরা খেটে খাওয়া জনতার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির পুনর্জাগরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।