ন্যাশনাল ইংলিশ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ–উল্লাসের মাধ্যমে সম্প্রতি ন্যাশনাল ইংলিশ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইংলিশ স্কুলের ভাইস চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী এবং অধ্যক্ষ প্রিন্সিপাল রোমানা আহমেদ। সকাল নয়টায় ভাইস চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সকালের অধিবেশনে ছিল বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা। এতে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেল তিনটায় শুরু হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও অংশ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। খেলাধুলায় নিমগ্ন হলে তারা কখনো বিপথে যাবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের সমন্বয়ক ফাহমিদা নূর খান ও সোরাইয়া আরজুমান্দ শেখ। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের ক্রীড়া শিক্ষক মাঈদুল ইসলাম। বিজ্ঞপ্তি