নয় আইনজীবী স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নয়জন প্রয়াত আইনজীবী স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়ে গেল জেলা আইনজীবী সমিতির আয়োজনে। প্রয়াত আইনজীবীরা হলেন—মো. নুরুল হুদা, নুরুচ্ছফা তালুকদার, সাধনচন্দ্র খাস্তগীর, উজ্জ্বল কান্তি চৌধুরী, সুকোমল ধর, মো. বেলায়েত আলী, মো. রফিক, ওয়াহিদ মোহাম্মদ হান্নান ও মো. দিদারুল হক। ১৫ সেপ্টেম্বর সকালে জেলা ও দায়রা জজের এজলাসে ফুল কোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল কুদ্দুস মিয়া। এতে আইন পেশায় প্রয়াত আইনজীবীদের অবদান তুলে ধরেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম আর আজাদ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান, মুখ্য বিচারিক হাকিম মীর রহুল আমীন, মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্মা প্রমুখ। সভায় প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।দুপুরে আইনজীবী সমিতি মিলানায়তনে মো. সালেহউদ্দিন হায়দার সিদ্দিকীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, কাজী মো. ইকবাল, মো. গিয়াস উদ্দিন, মো. আবুল কাশেম চৌধুরী প্রমুখ।