নয়নাভিরাম এক মসজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ
আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ

আমাদের দেশে অনেকে মনে করেন, ঢাকা মসজিদের শহর ঢাকা। আমিও তাই মনে করতাম। সংযুক্ত আরব আমিরাতে আসার পর আমার সে ধারণা পাল্টেছে। এখানাকার বিভিন্ন শহরেও মসজিদের সংখ্যাও কম নয়। প্রতিটি মসজিদই নয়নাভিরাম। অপরূপ সৌন্দর্যে ভরা। আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তিতে তৈরি এক একটি মসজিদ যেন সৌন্দর্যের উত্স। তাই আবুধাবি, আল আইন, দুবাই, শারজাহ, আজমান, ফুজিরা, রাস আল খাইমাসহ বিভিন্ন অঞ্চলের মনোমুগ্ধকর ও সুন্দর মসজিদগুলো দেখার জন্য দেশ বিদেশের পর্যটকরাও আসেন আমিরাতে।

আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ আমিরাতের সর্ববৃহত্ এবং পৃথিবীর অন্যতম বৃহত্ ও সুন্দর মসজিদ। ছোট বড় সাত আকারের ৮২ গম্বুজবিশিষ্ট এই মসজিদ শ্বেত মার্বেলে নির্মিত। এই মার্বেল সর্ববৃহত্ চওড়া বলে স্বীকৃত। চার কোণায় রয়েছে ১০৭ মিটার উঁচু মিনার। মসজিদে লাগানো হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি (১০মিটার ব্যাস ও ১৫ মিটার উঁচু)। আঙ্গিনার আয়তন ১৭০০০ বর্গমিটার।

মসজিদে ইফতার করতে আসা মানুষের একাংশ
মসজিদে ইফতার করতে আসা মানুষের একাংশ



এই মসজিদ দেখতে প্রতিদিন পৃথিবীর নানা দেশ থেকে হাজার হাজার পর্যটক আমিরাতের রাজধানী আবুধাবিতে আসেন। নামাজের সময় না দেখলে বোঝাই যায় না কত মানুষ এখানে নামাজ পড়তে পারেন। মহিলাদের জন্য আছে নামাজের আলাদা জায়গা। মসজিদ আঙ্গিনায় অন্যান্য ধর্মের নারীদের প্রবেশে বাধা থাকলেও তারা বোরকা পরে মসজিদের কারুকাজ ও সৌন্দর্য দেখতে পারেন।

শেখ জায়েদ গ্রান্ড মসজিদে সন্তানসহ লেখক
শেখ জায়েদ গ্রান্ড মসজিদে সন্তানসহ লেখক

রমজান মাসে গণইফতার ও তারাবির নামাজে যোগ দিতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসেন। প্রতি বছর রমজান মাসে প্রথম দিন থেকে ত্রিশে শেষ পর্যন্ত প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করা হয়। এতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিসহ নানা দেশের পঁচিশ থেকে ত্রিশ হাজারের বেশি মানুষ শরীক হন। এ বিশাল আয়োজন সরকারী ভাবে করা হয়। আবুধাবির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যাতে এই ইফতারে যোগ দিতে পারে সে জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
<[email protected]>