নয়া ব্যাংকের নয়া অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে নতুন ব্যাংক। তাদের দিতে হবে নতুন নতুন অফার। এমন অফার, যা কেউ ভাবেনি আগে। নতুন ব্যাংকগুলোর জন্য নতুন কিছু অফারের কথা ভেবেছেন আদনান মুকিতআপনার ঘরের কাছেই আমাদের এটিএম বুথ।প্রতিটি বুথে রয়েছে অত্যাধুনিক এটিএম মেশিন। জার্মান প্রযুক্তিতে তৈরি এই মেশিন শুধু টাকাই দেবে না, কার্ড ঢোকালেই গ্রাহকের ওজন, উচ্চতা, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষাসহ দেবে দারুণ সব সুবিধা। রয়েছে সার্বক্ষণিক এসি, টেলিভিশন এবং ফ্রি ইন্টারনেট ব্রাউজিং! এক বুথেই এত কিছু পেলে অন্য বুথে কেন যাবেন?টাকা নয়, আমাদের কাছে গ্রাহকই মুখ্য। কারণ গ্রাহকই টাকার উৎস।আলট্রা মডার্ন ব্যাংকব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন?টাকা জমা দেওয়া নিয়ে ভাবছেন?নো টেনশন! অ্যাকাউন্ট খুলুন সুনামি ব্যাংকে। আমরাই দিচ্ছি হোম ডেলিভারি সার্ভিস। টাকা জমা দিতে আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। দাঁড়াতে হবে না লাইনে। এখন ব্যাংকই চলে যাবে আপনার বাসায়! টাকা জমা দিতে কল করুন ৯৯০০ নম্বরে। পাঁচ মিনিটের মধ্যেই আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের হোম এজেন্ট। আপন পরিবেশে নিশ্চিন্তে টাকা জমা দিন। আপডাউন ব্যাংক লিমিটেডটাকা আপনার, দায়িত্ব আমাদের।ইওর হোম ব্যাংকমানুষের প্রয়োজনটা আমরা বুঝি।কোনো প্রয়োজনই ছোট নয়। প্রয়োজন মেটাতে চাই টাকা। আর সে জন্যই আমাদের লোনের শর্ত সবচেয়ে সহজলোন নিন, প্রয়োজন মেটান। জীবন গড়ুন। এ লোন ব্যাংকলোন দেওয়াই যাদের একমাত্র অঙ্গীকারজীবনে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না? ইন্টারেস্টিং ব্যাংক লিমিটেডে আসুন। মাত্র একটি অ্যাকাউন্ট খুললেই পাবেন ইন্টারেস্ট।ইন্টারেস্টিং ব্যাংক লিমিটেডজীবনকে করে ইন্টারেস্টিং