পঁচিশে বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি কখনো। সম্ভবত হবেও না। তবু কোন এক বিশেষ অজানা কারণে তোমার কথা প্রায়ই মনে পড়ে আমার। তোমার সঙ্গে যে সত্যিকারের হূদ্যতা হয়েছে, তাও তো নয়!পঁচিশে বৈশাখ কাছাকাছি এলেই তোমার কথা বেশি মনে পড়ে। রবীন্দ্রনাথকে ভালোবাসে, এমন অনেকের কথা শুনেছি আমি। কিন্তু তোমার ‘রবি’প্রীতির গল্প জেনে কী অদ্ভুত রকমের যে ভালো লেগেছিল আমার, কী বলব। তোমার সঙ্গে সংযোগ বলতে একদিন মুঠোফোনে পাঁচ মিনিট কথা, দুটি চিঠি, আমার পাঠানো রবীন্দ্রনাথের ওপর একটা বিশেষ স্মরণিকা আর আমার বন্ধু তনুর কাছ থেকে শোনা তোমার টুকিটাকি অনেক গল্প। বুঝতাম, তনু তোমার প্রতি যে আবেগ ধারণ করে. তাকে তুমি অগ্রাহ্য করতে চাও—তোমার প্রতি প্রথম প্রথম রাগ হতো! চিঠি পড়ে বুঝেছি, কতটা শাণিত বুদ্ধি তোমার। তোমার চিঠি সম্ভবত আমার জীবনে পাওয়া সবচেয়ে জ্ঞান আর বুদ্ধিসংবলিত চিঠি। তুমি জানতে চেয়েছিলে, ‘আমি বোধ হয় মানুষ নই...!’ কার কবিতার অংশ (পরে জেনেছি নির্মলেন্দু গুণের)। তোমার পাওয়া শুদ্ধ নাম পেয়ে খুব প্রীত হয়েছিলাম। আজ অনেক কিছু পরিবর্তন হয়েছে—তনু নতুন জীবন শুরু করেছে। তোমাকে ভুলেছে। তুমিও নাকি নতুনভাবে জীবনের বিশেষ কাউকে খুঁজে পেয়েছ, ভালো আছ। আমার জীবনেও অনেক অনেক পরিবর্তন। তবু প্রায়ই তোমার কথা মনে পড়ে। তুমি বা আমি কেউই আমরা দুজনের পারস্পরিক জীবনে বিশেষ কেউ নই, অনেকটা উপযাজকের মতো! কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কিত কিছু এলে তোমাকে মনে পড়বেই; আর রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করা কোন বাঙালির সাধ্য?জীবনের অনেক বড় ঘটনার কথা আমরা ভুলে যাই। কিন্তু কখনো কখনো কোনো ছোট্ট মুহূর্তের কথা আজীবন মনে গেঁথে থাকে। তেমনি হয়তো তুমি গেঁথে গেছ স্মৃতিতে। জানি না, এটা তোমার বিশেষত্ব, রবীন্দ্রনাথের প্রতি আমার আবেগ, নাকি অন্য কোনো কারণে ঘটেছে!পঁচিশে বৈশাখ আসছে। তোমার পঁচিশে বৈশাখ শুভ হোক। মুঠোফোনে হয়তো যোগাযোগ সম্ভব হতো, কিন্তু তুমি বলেছিলে, আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে না। তাই এভাবে লেখা। তোমার মঙ্গল হোক, রবীন্দ্রনাথের সৃষ্টির মতো, স্নিগ্ধতার মতো সুশীতল হোক তোমার জীবন।ফাগুন, অমর একুশে হলকুয়েট, খুলনা।