পংকজ মোহনের মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চণ্ডী পাঠক পংকজ মোহন চক্রবর্তী ৯ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উপদেষ্টামণ্ডলীর সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকার পোস্তাগোলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পংকজের মৃত্যুতে বোধন আবৃত্তি পরিষদ ও বোধন আবৃত্তি স্কুলের পক্ষে আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, আবদুল হালিম দোভাষ, সুজিত রায় প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।