পকেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ‘আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। ব্যথা হচ্ছে মাথায়, মালিশ করবেনহাঁটুতে। ব্যথা ফিনিশ।’মাইকের তীব্র শব্দে বাদশা মিয়ার মাথায় যন্ত্রণা শুরু হলো।—ভাই, হাঁটুতে না মেখে মাথায় মাখলে মাথাব্যথা কমবে না?—হাঁটুতে মালিশ করবেন। ঘ্রাণেই মাথাব্যথা কমে যাবে। যদি মাথায় মালিশ করেন, মাথাব্যথা পালাবার পথ পাবে না।—ফ্রি মাখা যাবে?—মলম ফ্রি-মাগনা হয় না। স্নো-পাউডার হলে দিতাম। গালে ডলা দিতেন। নগদ পয়সায় কিনতে হবে। চেক দিলেও হবে না।বাদশা মিয়া বাসায় এসে মাথা মালিশ করলেন। ব্যথা কমল না। উল্টো, মালিশ করতে করতে মাথার চামড়া ছিলে গেল।—আপনি তো বলেছিলেন ব্যথা পালাবার পথ পাবে না। এখন আমার মাথাব্যথা কমছে না কেন? টাকা ফেরত দিন।—বলেছিলাম, ব্যথা পালাবার পথ পাবে না। ব্যথা এখন পালাবার পথ খুঁজছে। যত দিন পালাতে না পারে আপনার মাথাতেই থাকবে। এবং যেহেতু আমার মলম মেখেছেন, সারা জীবনেও ব্যথা পালাবার পথ পাবে না।শ্রমিক আন্দোলন!যুবায়ের হায়দার অনেক বড় শ্রমিকনেতা। আক্ষরিক অর্থেই তিনি তাঁর প্রতিষ্ঠানের চেয়ে বড়। কারখানার ছাদ নিচু বলে মাথা প্রায় ছাদে গিয়ে লাগে। ‘লিডারশিপ কোয়ালিটি’র জন্য এক বিদেশি প্রতিষ্ঠান তাঁকে ‘কোয়ালিটি কনট্রোলার’ পদে নিয়োগ দেবে। আজ তাঁর সঙ্গে মালিকপক্ষের প্রাথমিক আলোচনা।—অটো মেশিনে কাজ হবে। চালাতে জানেন?—না। মেশিন বন্ধ রাখতে জানি।—তাহলে ফ্যাক্টরি চলবে কীভাবে? আমরা তো প্রোডাকশন করতে ব্যর্থ হব!—কোনো ব্যর্থতাই চুপচাপ মেনে নেব না।—তাহলে কী করবেন?—অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেব।—আমাদের ভালো কিছু ওয়ার্কার লাগবে।—নিয়োগ আমি দেব। শ্রমিক নিয়ে আপনাদের ভাবতে হবে না।—ওকে। ওয়ার্কাররা কতটুকু অ্যাকটিভ?—ভীষণ অ্যাকটিভ। তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই হাঁপিয়ে যায়।—ম্যানেজমেন্ট যখন কাজ দেখতে চাইবে?—কাজ দেখানো যাবে। আমার শ্রমিকেরা সবাই অসাধারণ অভিনেতা। দারুণ কাজের অভিনয় করে।—গুড! ইউ আর ওন বোর্ড। দুদিন পর আপনারাই দেশ চালাবেন। এখন থেকেই আপনার সঙ্গে খাতির রাখা দরকার।সম্পদপ্রাচীনকালে হঠাৎ বড়লোক হওয়ার উপায় ছিল হঠাৎ মাটির নিচ থেকে সোনাদানা পাওয়া। এখন তা কোনোভাবেই সম্ভব নয়। মাটির নিচে থেকে যদি সোনা পান আর সেই সোনা যদি দোকানে বেচতে যান, তাহলে স্বর্ণ চোরাচালানকারী হিসেবে পুলিশ ধরবে। যদি গোপনে ব্ল্যাক মার্কেটে বেচতে যান, তাহলে চোরাকারবারিরা ধরবে। তারা জানে, কার কাছে কতটুকু অবৈধ সোনা আছে। আপনি যেহেতু সিন্ডিকেটের লোক নন, তারা আপনার বাসায় ডাকাতি করবে।মাটির নিচে খুঁজে লাভ নেই। সহজে বড়লোক হতে মাটির ওপর খুঁজতে হবে। মাটির ওপর মন্ত্রী-এমপির ‘স্ত্রীর ভাই’দের খুঁজে পেলে কপাল খুলে যাবে। আলাদিনের চেরাগে ঘষা দিলে অসাধ্য সাধন হতো, মন্ত্রী-এমপির ‘স্ত্রীর ভাই’দের ঘষতে পারলেও অসাধ্য সাধন হবে। চেরাগে ঘষা দিলে ধোঁয়া বের হতো। এদের হাত-পায়ে তেল ঘষলে নাকমুখ দিয়ে টেন্ডার বের হবে। হাজার টাকার কাজ ১০ টাকায় করে, উন্নয়নে ধস নামিয়ে এক লাফে বড়লোক!