প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ব্রেইনার্ড—সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শারীরবৃত্ত বিষয়ের অধ্যাপক। উদ্ভাবন করেছেন একটা খুদে হেডফোন। হেডফোনটা কেবলই পাখিদের জন্য! পাখিরা কি গান শুনবে? না, গান শোনানোর জন্য নয়, পাখিদের বিভ্রান্ত করতেই এমন উদ্ভাবন! ব্রেইনার্ড বলছেন, এই হেডফোন কানে লাগানো থাকলে পাখিরা নিজেদের ডাক কিংবা অন্য স্বজাতির ডাক আর শুনবে না। ফলে তখন তারা কী করবে? গবেষকেরা দেখেছেন, ডাক শুনতে না পেলে কোনো কোনো পাখির ডাক পরিবর্তন হয়ে যায়। এবং এর ফলে বোঝা যায়, পাখিরাও অন্যের সুর নকল করে! ডেইলি মেইল গ্রন্থনা: মাহফুজ রহমান