রেসিপি
পটলের মালাইকারি
বাজারে এখন শীতের সবজির ছড়াছড়ি। নানা ধরনের সুস্বাদু ব্যাঞ্জন রান্নার এই তো সময়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস। পাঁচ পদের প্রথম পদের রেসিপি থাকছে আজ।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটোলের মালাইকারি
উপকরণ: পটোল ৫০০ গ্রাম, নারকেলের দুধ ২ কাপ, বাদামবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পোস্তবাটা ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ১টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৪টি, কাঁচামরিচ ৬টি, তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমেই পটোলের খোসা ছিলে নিন। এবার দুই পাশে অল্প করে চিরে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে পটোলগুলো গরম তেলে ভেজে উঠিয়ে নিন। ওই তেলেই সব বাটা ও গরমমসলা কষিয়ে পটোল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল কমে এলে চিনি, বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।