পটিয়া ক্লাবের নির্বাচনে নাগরিক পরিষদ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পটিয়া ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের নাগরিক পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে। ক্লাবের আইন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকমর্তা (ইউএনও) পদাধিকার বলে ক্লাবের সভাপতি হন। বাকি পদগুলোয় নির্বাচন হয়। এবার নির্বাচনে প্রথম সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাগরিক পরিষদের প্রার্থী এ কে এম শামসুল আলম। তিনি পেয়েছেন ২৪৫ ভোট। নাগরিক পরিষদের দ্বিতীয় সহসভাপতি আমির হোসেন ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাগরিক পরিষদের জালাল উদ্দীন ৩১০ ভোট পেয়ে আইউব বাবুলকে পরাজিত করেন।
বিপুল উত্সাহ ও উদ্দীপনায় ১৬ মে বিকাল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের উপস্থিতি ছিল লক্ষণীয়।