পটিয়া নারী জাগরণ সংস্থার উদ্যোগে সেলাইযন্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া নারী জাগরণ সংস্থার উদ্যোগে ৭ মে সংস্থার মুন্সেফবাজার কার্যালয়ে অসহায় নারীদের মধ্যে বিনা মূল্যে ২০টি সেলাইযন্ত্র বিতরণ করা হয়। 
সংস্থার সভানেত্রী পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন টিকে গ্রুপের পরিচালক খোরশেদুল আলম, পটিয়া আদালতের রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি বদিউল আলম, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, আবদুল হাকিম, সংস্থার সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী, নারী সংগঠক দিলোয়ারা বেগম, আন্না ঘোষ, সংস্কৃতিকর্মী পলাশ রক্ষিত, ফিরোজা আকতার, মিত্রা দাশ, সাথী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে টিকে গ্রুপের পরিচালক খোরশেদুল আলমের হাতে সম্মানা স্মারক তুলে দেন ইউএনও রোকেয়া পারভীন। —পটিয়া প্রতিনিধি