পটিয়া যুব সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘বর্তমান বিশ্বে চ্যালেঞ্জ মোকাবিলায় লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়ায় শিক্ষিত জাতি সর্বত্র সম্মানিত। তাই আজকের যারা তরুণ প্রজন্ম, তাদের ভালোভাবে অধ্যায়ন করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।’ তিনি গত ১৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম নগরের পটিয়া যুব সমিতির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইদ্রিসের সভাপতিত্বে এবং কান্তা দের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহ, সংগঠনের উপদেষ্টা গোপাল কৃষ্ণ লালা ও দিদারুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীর চৌধুরী, আবু সাঈদ, কৃতী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।