পটিয়া রাহাত আলী উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে লায়ন্স ক্লাব। ১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ১ হাজার ৭০০ শিক্ষার্থী ও ৩৫ জন শিক্ষকের চোখ পরীক্ষা করে চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেন। লায়ন্স ক্লাব চিটাগাং গ্রিন সিটির উদ্যোগে এই সেবা দেওয়া হয়। চোখ পরীক্ষার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছের চারাও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৈয়দ মোহাম্মদ আইয়ুব, মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর মোহাম্মদ। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেন চিকিৎসক উজ্জ্বল চক্রবর্তী ও মোজাম্মেল হক।