পটিয়া স্বাস্থ্যকেন্দ্রে ইয়েসের কর্মসূচি
টিআইবি ও সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) উদ্যোগে গত ২৭ অক্টোবর পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শসেবা দেওয়া হয়েছে। এ সময় ইয়েস সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সেবা, সেবার মূল্য ও হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালান।
এ ছাড়া রোগীদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রায়ের কাছে উপস্থাপন করেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজিবুর রহমান, জ্যেষ্ঠ নার্স অর্পিতা দত্ত, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলম, ইয়েস সদস্য মো. মামুন উদ্দীন, সাবিনা ইয়াসমীন, সানজিদা আফরিন, ইয়েস ফ্রেন্ডস মো. তারেকুল ইসলাম, রোখসানা আকতার, রুনা আকতার, মো. ফয়সাল মজুমদার, অমিত মিত্র প্রমুখ।