পটিয়ায় একতা সংঘের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া পৌরসভার পাইকপাড়ায় অবস্থিত সমাজিক সংগঠন একতা সংঘের কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের কার্যালয়ে শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২২ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়। আগামী দুই বছর নতুন কার্যকরী কমিটি দায়িত্ব পালন করবে।
মো. শহিদুল ইসলাম নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া মো. মাইনুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, মো. খোরশেদ আলম ও আহম্মদ উল্লাহ সহসভাপতি এবং শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সভায় বক্তরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। —পটিয়া প্রতিনিধি