পটিয়ায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মাবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর টিবি) রোগীদের সামাজিকভাবে সহায়তা শীর্ষক সচেতনতামূলক সভা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ইউআরসির সহায়তায় কচুয়াই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিশির কুমার রায়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ। 
এমডিআর টিবি রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম জেলার সহকারী সিভিল সার্জন রফিক আহমদ, কনসালটেন্ট (যক্ষ্মা) কৃষ্ণ স্বরূপ দত্ত, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের চিকিৎসক মঞ্জুরুল আলম, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তাপস কান্তি মজুমদার, কচুয়াই ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
সভায় চিকিৎসকেরা বলেন, সরকার যক্ষ্মা রোগীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। একজন রোগীকে ২৪ মাস ধরে যে ওষধ সেবন করতে হয়, তার ব্যয় পাঁচ লাখ টাকার কাছাকাছি। এ ধরনের রোগীরা অন্তত চার বছর শারীরিক ও মানসিকভাবে কষ্টে ভোগেন। স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা পেলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ পাবেন এই রোগীরা। —পটিয়া প্রতিনিধি