পটিয়ায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে ২০ আগস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পটিয়া আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার সাত উপজেলার শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক পটিয়া অঞ্চলের ব্যবস্থাপক খালেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক ঠাকুর দাস কুণ্ড, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা এস এ এম নুরুল হক খন্দকার।
সভায় প্রধান অতিথি বলেন, কৃষি ব্যাংক হচ্ছে গ্রাম–বাংলার গণমানুষের ব্যাংক। তিনি গ্রাহকদের স্বচ্ছতার সঙ্গে ঋণ বিতরণ ও সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নির্দেশ দেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার সাত উপজেলার ১৯টি শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।