প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় নারী জাগরণ সংস্থা ১৯ জানুয়ারি সোমবার এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ১০ জন দুস্থ ও অসহায় মহিলাকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেছে। পৌর সদরের মুন্সেফবাজারে সংস্থার কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী পারভীন আকতার। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা কর্মকর্তা আতিয়া চৌধুরী, পৌর কাউন্সিলর প্রকৌশলী রূপক কুমার সেন, অ্যাডভোকেট বদিউল আলম। সংস্থার সংগঠক সুমি আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্বপ্না চৌধুরী, ফারুকুর রহমান, দিলোয়ারা বেগম, সীতা সেন প্রমুখ। বিজ্ঞপ্তি