পটিয়ায় নারী জাগরণ সংস্থার সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ায় নারী জাগরণ সংস্থার উদ্যোগে নারীদের বিনা মূল্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। গত ৩০ নভেম্বর পৌর সদরের মুন্সেফবাজারে সংস্থার কার্যালয়ে প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন পৌর মেয়র হারুনুর রশিদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি পারভীন আকতার। সাধারণ সম্পাদক জেসমিন আকতারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি কৌঁসুলি বদিউল আলম, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, আহমদ উল্লাহ, থানার উপপরিদর্শক আবদুল হালিম, সংস্থার সহসভাপতি সুফিয়া বেগম, অর্থ সম্পাদক দিলুয়ারা বেগম, কম্পিউটার প্রশিক্ষক সুমি আকতার, রিনা আকতার, রুমা আকতার, আঁখি শীল, রহিমা খাতুন, ইলা ইসলাম প্রমুখ। —