পটিয়ায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার্স ফোরাম গঠিত
পটিয়ায় ‘মুক্তিযুদ্ধকালীন কমান্ডার্স ফোরাম’ গঠন উপলক্ষে ৭ ডিসেম্বর সন্ধ্যায় সাংসদ শামসুল হক চৌধুরীর চট্টগ্রাম নগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পটিয়া উপজেলার যুদ্ধকালীন কমান্ডার শামসুল ইসলাম (এফএফ), মোহাম্মদ মহসিন খান (এফএফ), সামশুদ্দিন আহমদ (এফএফ), সিরু বাঙালি (এফএফ) ও প্রয়াত আবু ছৈয়দের (এফএফ) পক্ষে তাঁর দলের সদস্য আবুল খায়ের উপস্থিত ছিলেন। বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম শামসুজ্জামান (বিএলএফ), চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান (এফএফ), নুর মোহাম্মদ (বিএলএফ), আবছার উদ্দিন আহমদ (বিএলএফ) ও মুক্তিযুদ্ধে শহীদ মোহাম্মদ লোকমানের ভাই মোহাম্মদ নোমান। সভায় সর্বসম্মতিক্রমে কমান্ডার শামসুল ইসলামকে আহ্বায়ক ও কমান্ডার সিরু বাঙালিকে সদস্যসচিব করে ‘মুক্তিযুদ্ধকালীন কমান্ডার্স ফোরাম’ পটিয়া গঠন করা হয়। নবগঠিত কমান্ডার্স ফোরাম মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের তিনটি বিশেষ কর্মসূচি ঘোষণ করে। বিজ্ঞপ্তি।