পটিয়ায় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৩তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ আগস্ট পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী।
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, মনসা স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজবাহুর রহমান, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ ও ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত ২০ থেকে ২৪ আগস্ট পটিয়ার পাঁচটি ভেন্যুতে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ফুটবলে কালার পোল হাজি ওমরা মিয়া উচ্চবিদ্যালয় (বালক) ও শাহ আমির উচ্চবিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া হ্যান্ডবলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় (বালক) ও শাহ আমির উচ্চবিদ্যালয় (বালিকা) এবং কাবাডিতে চরকানাই উচ্চবিদ্যালয় (বালক) ও দক্ষিণ ভূর্ষি উচ্চবিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়।