পটিয়ায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় বেসরকারি সংস্থা চাঁদের হাসি স্বাস্থ্যসেবার উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের একটি সামাজিক কেন্দ্রে ১১ আগস্ট এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। এতে প্রশিক্ষক ছিলেন সংস্থার স্বাস্থ্য–বিষয়ক কর্মকর্তা গিয়াস উদ্দিন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করেন সংস্থার পরিচালক কবির আহমদ ও মো. আবু সাঈদ। উপজেলার ২২টি ইউনিয়নের ৩০ জন নারী কর্মী প্রশিক্ষণে অংশ নেন।