হিজরি নববর্ষ ও কারবালা স্মরণে হজরত আবুল খায়ের সুলতানপুরী (র.) অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৬ অক্টোবর বিকেলে পটিয়ায় এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পটিয়া সদর প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক প্রকৌশলী খোরশেদ আলম, সহসভাপতি ইয়াছিন উদ্দীন, শাহেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক আবু জাহেদ, শিমুল রায়হান, সাংগঠনিক সম্পাদক খাইরুল বশর, সহসাংগঠনিক সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক আবু সিদ্দিক, সহ–অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
—পটিয়া প্রতিনিধি