পটিয়ার কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার কেলিশহর আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন ৩ জুলাই সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কাজল চক্রবর্তী সভাপতি, আশীষ কুমার দাশ সম্পাদক ও খোকন চক্রবর্তী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছয়টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন ঋষি ঘোষ দে, টটন বিশ্বাস, খায়ের আহমদ, মৃদুল দে, ভুবন কুমার দে ও পংকজ দে।
নির্বাচন কমিশনার সমবায় কর্মকর্তা উদয়ন বড়ুয়া বলেন, নির্বাচনে মোট ভোটার ছিল ৪ হাজার ৩৭৩ জন। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে দুইজন, সহসভাপতি পদে তিনজন এবং পরিচালক পদে ১৩ জনসহ ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।