পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির নির্বাচনে ২০১৩-১৪ সালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জসিম উদ্দিন সভাপতি ও আশীষ কুমার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সহসভাপতি পদে কাজী নূর মোহাম্মদ, সহসাধারণ সম্পাদক পদে দেবেশ গুপ্ত, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে তানজিনা জাহান, পাঠাগার সম্পাদক পদে খোরশেদুল আলম ও সদস্য পদে কামাল উদ্দিন, মোহাম্মদ ইরা মিয়া, মাহবুবা আজমির নির্বাচিত হয়েছেন। পটিয়া আইনজীবী সমিতি সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ২৪ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কার্যকরী পরিষদে কোনো পদে একের অধিক মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে ওই দিন নির্বাচন কমিশন পুরো কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।