পটিয়া আল্লাই ওখারা বিদ্যালয়ে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন সচেতন মা পারেন সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখতে’ এই স্লোগান নিয়ে পটিয়ার পৌর সদরের কাগজি পাড়া আল্লাই ওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার সহযোগিতায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মিলনায়তনে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন।
টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন।
বক্তব্য দেন সাংবাদিক আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সবিতা দেবী, সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বেগম, অভিভাবক জাহেদা খানম, নুরজাহান বেগম, শামীমা আকতার, শাহীদা খানম, রুমা আকতার, মো. শাহজাহান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন কয়েকজন মা।
মা সমাবেশে ২০১৫ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি জিপিএ-৫ পাওয়া পাঁচজন শিক্ষার্থীর হাতেও উপহার তুলে দেওয়া হয়।