পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে শিক্ষক আবদুল গণিকে সভাপতি ও অরুণ কুমার মিত্রকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এ সময় পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ জাতীয় পতাকা এবং শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল ছিদ্দিকী সংগঠনের পতাকা উত্তোলন করেন। সম্মেলন উদ্বোধন শেষে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এম এ আউয়াল ছিদ্দিকী। সভা পরিচালনা করেন শিক্ষক নেতা শহীদুল ইসলাম ও দিদারুল ইসলাম। বক্তব্য দেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিলকিছ জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহে আলম প্রমুখ।