পটিয়া এজে চৌধুরী কলেজে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম পটিয়া এজে চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গত ৩০ অক্টোবর নাটোরে ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষক মিজানুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পিএবি সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া। সভায় মিজানুর রহমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন ও অধ্যাপক সুজিত কুমার দাশ। বিজ্ঞপ্তি।