পটিয়া ও আনোয়ারায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পটিয়া ও আনোয়ারায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১১ নভেম্বর পটিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে পটিয়া পৌর সদরের আওয়ামী সুপার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য দেব্রবত দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম ও পৌরসভার সাধারণ সম্পাদক রফিকুল আলম।
বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপদ ধর, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ। সভা শেষে মিছিল বের করা হয়।
আনোয়ারা: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের সভা গত শুক্রবার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী, মঈনুদ্দীন খান, পটিয়া উপজেলা যুবলীগ সভাপতি মো. বেলাল উদ্দীন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মো. আজিজ, উপজেলা যুবলীগের সহসভাপতি সন্তোষ নন্দী, শহীদুল আলম, আখতারুজ্জামান খান, শফিউল আজম, আবছার শাহ, লেয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক অনুপম চক্রবর্তী, ইমন খান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোজাইদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওসমান গণি।