পটিয়া কলেজে জঙ্গিবাদ বিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া সরকারি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশে ৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. এ কে ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ ও কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পাল।

 বক্তব্য দেন কলেজশিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবদুল আউয়াল, সহযোগী অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মদ হাছানুল ইসলাম, শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল হোসেন, সামিনা আফরোজ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও​) আবুল হাসেম।

সভায় বক্তারা জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং ইয়াবা সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। –