পটিয়া ক্লাবের কার্যকরী সংসদের শপথ
পটিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পটিয়া ক্লাবের নবনির্বাচিত কার্যকরী সংসদের শপথ অনুষ্ঠান ১০ অক্টোবর রাত আটটায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হাসেম।
এতে অংশ নেন ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি আবুল কালাম আজাদ, জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সামশুল আলম, সহসাধারণ সম্পাদক সরোয়ার কামাল, সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শ্যামল কান্তি দে, ক্রীড়া সম্পাদক নুরুল হাসান, পাঠাগার সম্পাদক শফিকুল আলম, প্রচার সম্পাদক হারুনুর রশিদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক পীযুষ কুমার দে, সদস্য জয়দত্ত বড়ুয়া, এয়ার মুহাম্মদ চৌধুরী, নুরুল আবছার, আহমদ উল্লাহ, হারুনুর রশিদ ও কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাচন কমিশনার অজিত কুমার মিত্র, নির্বাচন কমিশনের সদস্য অরুণ কুমার মিত্র, আবুল মাছুম, জসিম উদ্দিনসহ সাবেক কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।