১৯৪৪ সালে প্রতিষ্ঠিত পটিয়া ক্লাবের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়। গত ২৫ ডিসেম্বর ক্লাব প্রাঙ্গণে অবস্থিত মুক্তমঞ্চে নাটকের প্রদর্শনী উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।
পটিয়া ক্লাবের সাংস্কৃতিক দলের সদস্যরা নাটকে অভিনয় করেন। ক্লাব প্রাঙ্গণে অবস্থিত মুক্তমঞ্চে তোমায়, জীবননদীর তীরে ও মেরাজ ফকিরের মা প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন। এতে অতিথি ছিলেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ। বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ছৈয়দ প্রমুখ।
উসবের প্রথম দিন মঞ্চস্থ হয় আবদুল্লাহ আল মামুন রচিত ও পঙ্কজ পাল নির্দেশিত নাটক তোমায়।
দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ইউএনও রোকেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মহিলা সাংসদ ওয়াসিকা আয়শা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী। এদিন রঞ্জন দেবনাথ রচিত ও তপন দাশ পরিচালিত নাটক জীবন নদীর তীরে মঞ্চস্থ হয়। ২৭ ডিসেম্বর উৎসবের শেষ দিনে আবদুল্লাহ আল মামুনের রচিত মেরাজ ফকিরের মা মঞ্চস্থ হয়।