পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে রোভার স্কাউটের তাঁবুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী গার্লস ইন রোভার স্কাউট ইউনিটের তাঁবুবাস ও দীক্ষাদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ আগস্ট কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোভার স্কাউট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।
কলেজ অধ্যক্ষ মো. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজবাহ চৌধুরী, স্কাউট জেলা কমিশনার জসিম উদ্দিন, কলেজ পরিচালনা সংসদের সদস্য একেএম শাহাজান উদ্দিন ও মোহাম্মদ মুছা।
বক্তব্য দেন জাহিদুর রহমান, নাজমুল জান্নাত, ভগীরত দাশ, আবদুল করিম আনসারি, আবদুর রাজ্জাক, মধুমিতা মুৎসুদ্দি প্রমুখ।