পটিয়া জাসদের কর্মিসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পটিয়া উপজেলা শাখার কর্মিসভা ১৬ ফেব্রুয়ারি দোস্তবিল্ডিংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জাসদের সভাপতি মো. ইউসুফ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।
বক্তব্য দেন নুরুল ইসলাম, এনামুল হক সিকদার, আবদুল হাকিম, নুরুল হক, ফজলুল হক, নূর মোহাম্মদ, ফজল আহমদ, মো. রফিক, জামাল উদ্দিন, আবু তাহের আলমদার, নুরুল আবছার চৌধুরী, অজিত মজুমদার, জসিম উদ্দিন, মো. আলী, শাহ আলম, নুরুল ইসলাম, আবু তাহের, আবু আহমদ, মো. ইউনুচ প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান পদে নাসির আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে ১৪ দলীয় প্রার্থী মো. সেলিমকে সমর্থন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।