পটিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হয়। কাউন্সিলরা দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন করেন। নির্বাচনে পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আলমগীর আলম।
নির্বাচন পরিচালনা করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জসিম উদ্দিন আহমদ। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সাবেক সাংসদ চেমন আরা তৈয়বসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের আগে পৌরসভার প্রতি ওয়ার্ডে ২১ জন করে নয়টি ওয়ার্ড থেকে ১৮৯ জন কাউন্সিলর নির্বাচিত করা হয়।