পটিয়া পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচিত মেয়র হারুনুর রশিদ ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সকাল ১১টায় পৌরসভা কার্যালয় চত্বরে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন, সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন।