প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া পৌরসভার উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি বিতরণ করা হয়। এই উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভা আয়োজিত সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এম ইউসুফ চৌধুরী, শাহচান্দ আউলিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোকতার আহমদ প্রমুখ।