পটিয়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২৭ কোটি ২ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ১০ আগস্ট দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র হারুনুর রশিদ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৩৫ লাখ টাকা দেখানো হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৮০২ টাকা।
বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ৭২ লাখ টাকা। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. মহসিন, নির্বাহী প্রকৌশলী তারেকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ প্রমুখ।