পটিয়া প্রেসক্লাবের তিন যুগ পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া প্রেসক্লাবের তিন যুগ পূর্তি অনুষ্ঠান গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গিরব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। পটিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ। আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী, পৌর মেয়র হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ছৈয়দ এয়ার মুহাম্মদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মুহাম্মদ শামসুল হক, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিদারুল আলম প্রমুখ।