পটিয়া বিদ্যালয়ের ১৬৬ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ‘গৌরবের ১৬৬ বছর’ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিকেল তিনটায় নগরের জে এম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম ও সুজিত রায় নন্দী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।