পটিয়া মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে ওয়ারেছিয়া চ্যাম্পিয়ন
‘আর কখনো মাদক নয়, ক্রিকেট মাঠেই তারুণ্যের জয়’ স্লোগান নিয়ে ২২ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম আলো পটিয়া বন্ধুসভা আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশ নেয়।
সকাল আটটায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় খেলা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর দর্শক। পাঁচ ওভারের ফাইনাল খেলায় ওয়ারেছিয়া স্পোর্টিং ক্লাব মুন স্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ হন মুন স্টারের খেলোয়াড় মোহাম্মদ হাসান।
বেলা একটায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। বন্ধুসভার সভাপতি হামীম রায়হান ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক। অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও উপজেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথমআলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক। খেলায় অাম্পায়ারের দায়িত্ব পালন করেন বন্ধুসভার বন্ধু আবু তাহের, মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ ওয়াহিদ।