পটিয়া মৎস্য সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটিয়া জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, শোভাযাত্রা ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা। জ্যেষ্ঠ উপজেলা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনায়েত এ রাব্বী, পশুসম্পদ কর্মকর্তা কুমতরঞ্জন মিত্র ও হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম শওকতুল ইসলাম। মাছচাষিদের পক্ষে বক্তব্য দেন অনিল সর্দার, মো. সোলায়মান ও হোসনে আরা বেগম। বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পিত উপায়ে মাছচাষ করার বিকল্প নেই। বিজ্ঞপ্তি।