পটিয়া সমিতির বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির নবম বার্ষিক সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইমাম হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শামসুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ বেগম চেমন আরা ও উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া। সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরউল আরসাদ চৌধুরী ও আবু জাফর মোহাম্মদ ছাদেক। বিজ্ঞপ্তি।